


রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে জামায়াতের এক সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ক্রিকেট খেলার ১৫২টি স্ট্যাম্প উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। স্থানীয় সূত্রে খবর পেয়ে বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সূত্রাপুর থানা পুলিশ ওই ১০ তলা ভবনটিতে অভিযান চালায়।
অভিযানটি তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলে। এ সময় ভবনের নিচতলা এবং ওপরের একটি কক্ষ তল্লাশি করে প্লাস্টিকের বস্তায় রাখা ১৫২টি ক্রিকেট স্ট্যাম্প জব্দ করা হয়। অভিযানে অংশ নেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উদ্ধার করা স্ট্যাম্পগুলো জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে বাড়ির মালিককে সতর্ক করা হয়েছে।
তবে অভিযানে কাউকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। উল্লেখ্য, যে ১০ তলা ভবনে অভিযান চালানো হয়, সেখানেই অবস্থিত কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজ, যা একটি ভোটকেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়।