Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / হাতীবান্ধায় ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হাতীবান্ধায় ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা

January 24, 2024 07:44:54 PM   উপজেলা প্রতিনিধি
হাতীবান্ধায় ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভারসাম্যহীন মোসলেম উদ্দিন বাবু (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

বুধবার(২৪ জানুয়ারি) সকালের দিকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মিয়াজী পাড়া এলাকায় একটি গাছের ডালের সাথে দড়ি দিয়ে গোলায় পেচিয়ে আত্মহত্যা করেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মৃত মোসলেম উদ্দিন বাবু  একজন মানসিক  ভারসাম্যহীন ও মাদকাসক্ত থাকায় ,  তার স্ত্রীর সাথে  তিন বছর আগে  বিবাহ বিচ্ছেদ ঘটে।  এবং তার একটি  পুত্র  সন্তানকে নিয়ে স্ত্রী চলে যান। পরবর্তীতে  বাবু নেশাগ্রস্ত বেশি হাওয়ায় সে ধীরে ধীরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধি পায়। এবং অবশেষে সে বাড়ির পাশে একটি গাছের ডালের সাথে দড়ি দিয়ে গোলায় পেচিয়ে  আত্মহত্যা করেন।

এ বিষয়ে  টংভাঙ্গা  ইউনিয়নের চেয়ারম্যান সেলিম হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, সে মানসিক ভারসাম্যহীন ও নেশাগ্রস্ত থাকায় সে আত্মহত্যা করেন।