Date: May 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / উচ্ছেদ অভিযান পরিচালনায়, পুলিশকে ধাওয়া দিলো বস্তিবাসী! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

উচ্ছেদ অভিযান পরিচালনায়, পুলিশকে ধাওয়া দিলো বস্তিবাসী!

May 20, 2026 04:08:26 PM   অনলাইন ডেস্ক
উচ্ছেদ অভিযান পরিচালনায়, পুলিশকে ধাওয়া দিলো বস্তিবাসী!

রাজধানীর পল্লবীর বাউনিয়া বাঁধ এলাকায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও বস্তিবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হামলার শিকার হয়ে অন্তত ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বাউনিয়া বাঁধ এলাকায় গণপূর্ত বিভাগের জায়গা দখল করে দীর্ঘদিন ধরে ঘর তুলে বসবাস করছিলেন কিছু মানুষ। ওই অবৈধ স্থাপনা উচ্ছেদে বুধবার দুপুরে গণপূর্ত বিভাগের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহায়তা করতে ঘটনাস্থলে উপস্থিত ছিল পুলিশ।

উচ্ছেদ কার্যক্রম শুরু হলে বস্তিবাসীর একটি অংশ ক্ষুব্ধ হয়ে গণপূর্ত বিভাগের কর্মকর্তা ও পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোস্তাক সরকার বলেন, হামলায় অন্তত পাঁচ থেকে ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।