Date: April 26, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কাউনিয়ায় মহাসড়ক পার হতে গিয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কাউনিয়ায় মহাসড়ক পার হতে গিয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

April 26, 2026 06:46:01 PM   উপজেলা প্রতিনিধি
কাউনিয়ায় মহাসড়ক পার হতে গিয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

রংপুরের কাউনিয়া উপজেলায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। রোববার ভোরের দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের মীরবাগ বিজলের ঘুন্টি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে ওই এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন মধ্যবয়সী ওই নারী। এসময় একটি দ্রুতগামী অজ্ঞাত বাস তাকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। তার নাম-পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই ঘাতক বাসটি শনাক্ত করার চেষ্টাও চলছে।