Date: April 24, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে বিদেশি পিস্তল উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে বিদেশি পিস্তল উদ্ধার

April 23, 2026 11:00:42 PM   অনলাইন ডেস্ক
গাজীপুরে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে বিদেশি পিস্তল উদ্ধার

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরে বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন পাগাড় এলাকার একটি বসতবাড়ির কক্ষ থেকে ম্যাগাজিনসংযুক্ত একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- জসিম উদ্দিন (৪৪) ও মো: শরিফুল আলম আরিফ (৩২)।

টঙ্গী পূর্ব থানা পুলিশ জানায়, গ্রেফতার জসিম ও শরিফুলকে জিজ্ঞাসাবাদের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার ভাঙারি ব্যবসায়ী মজিবর রহমানের ভাড়াটিয়া হাবিবুর রহমানের কক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটি ম্যাগাজিনসংযুক্ত বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় পুলিশ।