Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব না: স্পিকার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব না: স্পিকার

April 16, 2026 05:39:50 PM   দেশেরপত্র ডেস্ক
গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব না: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি কোনোভাবেই সম্ভব নয়। তিনি মনে করেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালীভাবে প্রতিষ্ঠা করতে পারলেই দেশের অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করা যাবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোলা সফরের অংশ হিসেবে বরিশাল সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্পিকার জানান, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সংসদ দেশের উন্নয়নকে সামনে এগিয়ে নিতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, বর্তমানে মানুষের মধ্যে পড়াশোনা ও খেলাধুলার তুলনায় রাজনীতির প্রতি আগ্রহ বেশি দেখা যাচ্ছে। তবে বাংলাদেশের স্বাধীনতার পেছনেও রাজনৈতিক চেতনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অতীতে স্বৈরশাসনের বিরুদ্ধে ছাত্র-যুবকরাই রাজপথে নেমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে বলেও তিনি উল্লেখ করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, গণতন্ত্রের প্রতি সাধারণ মানুষের সচেতনতা ও আগ্রহ আগের চেয়ে বেড়েছে, যা দেশের জন্য ইতিবাচক দিক। এই ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।