


পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও টস জিতে বোলিং বেছে নিয়েছেন।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। সেই ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড গড়ে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। তারা ৩০.৪ ওভারে মাত্র ১১৪ রানে অলআউট হয়।
ওই ম্যাচে ক্যারিয়ারসেরা বোলিং করেন তরুণ পেসার নাহিদ রানা। তিনি ২৪ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। জবাবে বাংলাদেশের হয়ে ঝড়ো ব্যাটিং করেন তানজিদ হাসান তামিম। তার দারুণ ইনিংসে ১৫.১ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। অন্যদিকে পাকিস্তান একাদশে একটি পরিবর্তন এনেছে। আবরার আহমেদ-এর জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছেন হারিস রউফ।
বাংলাদেশ একাদশ
সাইফ হাসান, তানজিদ হাসান, তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ
সাহেবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হুসেইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, হুসেইন তালাত, আব্দুল সামাদ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ।