


বাংলাদেশের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে র প্রথম নারী মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব শাহীনা ফেরদৌসী । বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বদলি করে এ দায়িত্ব দেয়।
তিনি বর্তমান মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামানের স্থলাভিষিক্ত হচ্ছেন। পৃথক আদেশে বিদায়ী ডিজিকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
এর আগে শাহীনা ফেরদৌসী বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড -এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
চলতি বছরের ২৭ জানুয়ারি তিনি অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পান। কর্মজীবনে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও উপসচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মাঠ প্রশাসনে হবিগঞ্জ -এ অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবেও কাজ করেছেন।
এই নিয়োগের মাধ্যমে দেশের প্রাথমিক শিক্ষা প্রশাসনে নারীর নেতৃত্বের নতুন দিগন্ত উন্মোচিত হলো।