Date: April 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

February 09, 2026 08:50:47 PM   দেশেরপত্র ডেস্ক
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

দ্বাদশ সংসদ নির্বাচনের মতো এবারও পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজ নির্বাচনী এলাকা পাবনা–৫ (সদর) আসনে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বঙ্গভবনে অবস্থান করেই তিনি এ ভোট প্রদান করেন। রাষ্ট্রপ্রধানের সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতিসহ নির্দিষ্ট শ্রেণির ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পান। আগের নির্বাচনের মতো এবারও রাষ্ট্রপতি সেই প্রথাগত পদ্ধতিতেই ভোট দেন বলে জানা গেছে।


তবে এবারের নির্বাচনে পোস্টাল ভোটের ক্ষেত্রে নতুন একটি পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন। আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং ব্যবস্থার মাধ্যমে ভোটাররা অনলাইনে নিবন্ধন সম্পন্ন করে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এতে করে দেশের বাইরে বা বিশেষ পরিস্থিতিতে থাকা ভোটারদের জন্য প্রক্রিয়াটি আরও সহজ ও দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে।


এই নতুন ব্যবস্থার আওতায় ইতোমধ্যে কারাগার থেকে ভোট দিয়েছেন বিগত কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, আমলা, পুলিশ ও সাংবাদিকসহ ২০ জন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পরীক্ষামূলকভাবে চালু করা এ পদ্ধতি ভবিষ্যতে আরও বিস্তৃত আকারে প্রয়োগের পরিকল্পনা রয়েছে।