Date: May 05, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / রাজনীতির মঞ্চে থালাপতি বিজয়ের ঝড়, শুভেচ্ছায় ভাসছেন রজনীকান্ত-রাশমিকা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাজনীতির মঞ্চে থালাপতি বিজয়ের ঝড়, শুভেচ্ছায় ভাসছেন রজনীকান্ত-রাশমিকা

May 05, 2026 12:10:05 PM   বিনোদন ডেস্ক
রাজনীতির মঞ্চে থালাপতি বিজয়ের ঝড়, শুভেচ্ছায় ভাসছেন রজনীকান্ত-রাশমিকা

তামিলনাড়ু রাজনীতিতে বড় চমক দেখিয়ে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই শক্ত অবস্থান তৈরি করেছে অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে)। এই ঐতিহাসিক সাফল্যের পর দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গন থেকে একের পর এক তারকা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৭টিতে এগিয়ে থেকে টিভিকে রাজ্যের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য ১১৮ আসন প্রয়োজন হলেও প্রথমবারের এই সাফল্যকে বিশ্লেষকরা বড় রাজনৈতিক উত্থান হিসেবে দেখছেন।

নির্বাচনে বিজয়ের এই অর্জনকে ঘিরে চলচ্চিত্র জগতের বহু তারকা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে বলেন, জনগণের আস্থা অর্জন করে এই জয় সত্যিই প্রশংসনীয়।

অভিনেতা ধানুশ বলেন, প্রথম নির্বাচনেই জনগণের ভালোবাসা পাওয়া এবং শক্ত অবস্থান তৈরি করায় বিজয়কে আন্তরিক অভিনন্দন জানাই। তার মতে, এটি একটি অনুপ্রেরণাদায়ী যাত্রার শুরু।

তেলেগু সুপারস্টার রাম চরন বলেন, বিজয়ের নেতৃত্ব, জনপ্রিয়তা এবং মানুষের সঙ্গে তার সরাসরি সংযোগই এই সাফল্যের মূল কারণ। তিনি এই অর্জনকে ভবিষ্যতের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখেন।

অভিনেত্রী রাশমিকা মান্দানা সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে বিজয়কে শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন এই যাত্রায় তাকে এগিয়ে যেতে দেখা সত্যিই আনন্দের এবং অনুপ্রেরণার।

image-74.png

এছাড়া প্রবীণ অভিনেতা ও রাজনীতিক কমল হাসানও বিজয়কে অভিনন্দন জানিয়ে বলেন, জনগণের আস্থা অর্জন করে এই সাফল্য পাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

প্রায় তিন দশকের চলচ্চিত্র ক্যারিয়ার ছেড়ে রাজনীতিতে আসা থালাপতি বিজয়ের জন্য এই ফলাফলকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, তার এই উত্থান তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে এবং ভবিষ্যতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

বিজয়ের এই সাফল্য শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, দক্ষিণ ভারতীয় বিনোদন জগতেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।