


রমজান মাসের জন্য হাইকোর্টের নতুন কার্যক্রম সূচি প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সোমবার (৯ ফেব্রুয়ারি) হাইকোর্টের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সই করেছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাইকোর্ট বিভাগের আদালতের কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সোয়া তিনটা পর্যন্ত চলবে। তবে দুপুর সোয়া একটা থেকে দুইটা পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে।
অপরদিকে, হাইকোর্টের অফিসের কাজের সময় সকাল সোয়া ৯টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অফিসেও একইভাবে দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
এভাবে রমজান মাসে আদালত ও অফিসের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।