Date: April 22, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরীয়তপুরে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শরীয়তপুরে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

April 18, 2026 04:01:49 PM   জেলা প্রতিনিধি
শরীয়তপুরে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে হেযবুত তওহীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সংগঠনের জেলা কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনার মূল বিষয় ছিল বাংলাদেশের বর্তমান সংকট এবং তা নিরসনে সাধারণ মানুষের করণীয়।

শরীয়তপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. বায়েজিদ মালতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম উখবা।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুল আলম উখবা বলেন, সারা বিশ্বে মুসলিম দেশগুলো আজ নানাভাবে আক্রান্ত হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশও ঝুঁকির বাইরে নয়। এই সংকট থেকে বাঁচতে হলে তওহীদের আদর্শে ঐক্যবদ্ধ হওয়া এবং আল্লাহর বিধান অনুসরণ করার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, ব্যক্তিগত জীবনে ধর্মীয় কাজ থাকলেও রাষ্ট্রীয় ও সামাজিক জীবনে আল্লাহর বিধান না থাকায় পৃথিবীজুড়ে অন্যায় ও অবিচার বাড়ছে। শান্তি ফিরিয়ে আনতে জীবনের সব স্তরে আল্লাহর হুকুম মানতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা সভাপতি মো. সাফায়াত হোসেন, শরীয়তপুর জেলা সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন সরদার এবং আইনজীবী মাসুদুর রহমান। শরীয়তপুরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এবং স্থানীয় আইনজীবীরা এই সম্মেলনে অংশ নেন।

আলোচনা শেষে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে বিশেষ অবদান রাখা কর্মীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।