Date: April 25, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / সুনামগঞ্জে আলাল উদ্দিন ও করফুল নেছা মেধাবৃত্তির সনদ ও ক্রেস্ট বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সুনামগঞ্জে আলাল উদ্দিন ও করফুল নেছা মেধাবৃত্তির সনদ ও ক্রেস্ট বিতরণ

April 25, 2026 01:38:25 PM   জেলা প্রতিনিধি
সুনামগঞ্জে আলাল উদ্দিন ও করফুল নেছা মেধাবৃত্তির সনদ ও ক্রেস্ট বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ব্লু-বার্ড প্রি-ক্যাডেট একাডেমি ও হাই স্কুল মাঠে ৫৫ জন কৃতি শিক্ষার্থীর মাঝে আলাল উদ্দিন ও করফুল নেছা মেধাবৃত্তির সনদ এবং ক্রেস্ট বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় স্কুল প্রাঙ্গণে এই উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, সুরমা ইউনিয়নের ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে ট্যালেন্টপুলে ৮ জন এবং সাধারণ গ্রেডে ৪৭ জনসহ মোট ৫৫ জন শিক্ষার্থীকে কৃতি হিসেবে নির্বাচিত করে পুরস্কৃত করা হয়েছে।

মেধাবৃত্তি প্রকল্পের পরিচালক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক জাহাঙ্গীর আলম। সহকারী শিক্ষক মো. রুবেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, ইমরান হোসাইন, জুনাইদ আহমেদ, শাকিল আহমেদ এবং মকবুল হোসাইন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহ আলম মিয়া, নিপা আক্তার, সুমাইয়া আক্তার, নাইমা আক্তার মুন্নী, ফাহিমা আক্তার, রাকিবা আক্তার ও মোক্তার হোসাইনসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, এ ধরণের মেধাবৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও আগ্রহী করে তুলবে। কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তারা এই ধরণের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের হাতে সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।