Date: April 25, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কর্ণফুলী নদীতে চাঁদাবাজি: জনতার হাতে আটক দুইজনকে নৌ পুলিশে সোপর্দ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কর্ণফুলী নদীতে চাঁদাবাজি: জনতার হাতে আটক দুইজনকে নৌ পুলিশে সোপর্দ

April 25, 2026 12:15:33 AM   অনলাইন ডেস্ক
কর্ণফুলী নদীতে চাঁদাবাজি: জনতার হাতে আটক দুইজনকে নৌ পুলিশে সোপর্দ

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের বাকলিয়া থানার মন্দিরঘাট এলাকায় কর্ণফুলী নদীতে বাল্কহেড শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজির সময় দুই প্রতারককে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার রাতে তাদের নৌ পুলিশের কাছে সোপর্দ করা হয়।

জানা যায়, অভিযুক্তরা একটি ভাড়া করা নৌকা নিয়ে নদীর মাঝখানে গিয়ে বিভিন্ন বাল্কহেড থামাত। তারা কখনো নিজেদের নৌ পুলিশ, কখনো শ্রমিক ইউনিয়নের নেতা আবার কখনো সাংবাদিক পরিচয় দিয়ে শ্রমিকদের ভয় দেখাত এবং টাকা আদায় করত। তাদের আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয় লোকজন একজোট হয়ে ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলে।

আটকের সময় ওই দুই ব্যক্তির কাছ থেকে চাঁদাবাজির নগদ টাকা, একটি লোহার স্টিক এবং সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের একাধিক ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। এছাড়া নদীর পাড়ে রাখা তাদের একটি প্রাইভেটকারও জব্দ করেছে জনতা।

স্থানীয়রা জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে নদীপথে নানা পরিচয়ে সাধারণ শ্রমিকদের হয়রানি করে আসছিল। হাতেনাতে ধরার পর তারা নিজেদের অপরাধ স্বীকার করেছে। পরে খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে এলে জনতা তাদের পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনা জানাজানি হওয়ার পর পুরো এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।