Date: February 10, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত–পাকিস্তান নারী এ দল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত–পাকিস্তান নারী এ দল

February 03, 2026 03:34:19 PM   ক্রীড়া ডেস্ক
১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত–পাকিস্তান নারী এ দল

ভারত ও পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেট অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পাকিস্তান সরকারে সিদ্ধান্ত অনুযায়ী, দেশটির ক্রিকেট বোর্ড ঘোষণা দিয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে পাকিস্তান দল অংশ নেবে না। এই ঘোষণার পরই ভারত–পাকিস্তান দ্বৈরথ নিয়ে ক্রিকেট বিশ্বের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে।


এই পরিস্থিতির প্রভাব কি মহিলাদের ক্রিকেটে পড়বে তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপের সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তানের ‘এ’ দল মুখোমুখি হওয়ার কথা রয়েছে। একই দিনে দুটি প্রতিযোগিতায় দুই দেশের দলের মুখোমুখি হওয়ার বিষয়টি ক্রিকেট মহলে আলোচনা হয়েছে।
তবে বর্তমান পরিস্থিতিতে মূল জাতীয় দলের ম্যাচ না হওয়া প্রায় নিশ্চিত। যদিও ব্যাংককে অনুষ্ঠিতব্য মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপে দুই দেশের নারী ‘এ’ দলের ম্যাচে এখন পর্যন্ত কোনো বাধা বা নিষেধাজ্ঞার ইঙ্গিত পাওয়া যায়নি।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের নারী ‘এ’ দলের ম্যাচটি নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা আসার মাত্র এক ঘণ্টার মধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নারী ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে। এই গ্রুপে পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারতের ‘এ’ দল, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।


এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্বকাপে ম্যাচ বর্জনের সিদ্ধান্তের কোনো প্রভাব নারী ‘এ’ দলের ম্যাচে পড়ছে না।
অন্যদিকে, পিসিবির বিরুদ্ধে আইসিসির সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়েও আলোচনা চলছে। তবে বিষয়টি এখনও গুঞ্জনের পর্যায়ে আছে। এ পর্যন্ত আইসিসি কোনো বোর্ড সভা ডেকে কোনো সিদ্ধান্ত নেয়নি বা পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করেনি।