Date: April 26, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / এনসিপিতে নতুন দায়িত্বে ইসহাক সরকার, ঢাকা মহানগরের আহ্বায়ক ঘোষণা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

এনসিপিতে নতুন দায়িত্বে ইসহাক সরকার, ঢাকা মহানগরের আহ্বায়ক ঘোষণা

April 26, 2026 09:55:52 PM   অনলাইন ডেস্ক
এনসিপিতে নতুন দায়িত্বে ইসহাক সরকার, ঢাকা মহানগরের আহ্বায়ক ঘোষণা

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে ঢাকা মহানগর কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন এই কমিটিতে তাকে আহ্বায়ক করা হয়েছে, যা দলটির সাংগঠনিক বিস্তারে নতুন বার্তা হিসেবে দেখা হচ্ছে।

রোববার (২৬ এপ্রিল) এনসিপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলের সদস্যসচিব আখতার হোসেন এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার স্বাক্ষরে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর কমিটির পূর্ণাঙ্গ নেতৃত্ব ঘোষণা করা হয়।

ঘোষণা অনুযায়ী, ঢাকা মহানগর শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসহাক সরকার। একই সঙ্গে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ারকে।

এর আগে গত শুক্রবার (২৪ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন ইসহাক সরকার। তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দলে যোগদানের সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ইসহাক সরকারকে দলের জন্য ‘অনুপ্রেরণার প্রতীক’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইসহাক আগের মতোই বিরোধী রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখবেন এবং দলকে শক্তিশালী করতে কাজ করবেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের এক সপ্তাহ আগে, গত ৪ ফেব্রুয়ারি বিএনপি ইসহাক সরকারকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করে। এরপর তিনি জাতীয় নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ফুটবল’ প্রতীক নিয়ে অংশ নেন এবং ১১ হাজার ৫১৭ ভোট পান।

রাজনৈতিক অঙ্গনে এই নতুন পদায়নকে এনসিপির সাংগঠনিক শক্তি বাড়ানোর একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে।