


বিশ্বখ্যাত ভারতীয় আলোকচিত্রী রঘু রাই আর নেই। দীর্ঘ কর্মজীবনে ইতিহাস, রাজনীতি ও মানুষের জীবনকে ক্যামেরায় ধারণ করা এই কিংবদন্তি ফটোসাংবাদিক ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে উপমহাদেশের আলোকচিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (২৬ এপ্রিল) ভোরে ভারতের রাজধানী দিল্লিতে তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি তার পরিবার নিশ্চিত করেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে সক্রিয় থাকা এই আলোকচিত্রীর জীবন ছিল অসাধারণ এক যাত্রা। পেশাগতভাবে তিনি প্রথমে সিভিল ইঞ্জিনিয়ার হলেও পরে আলোকচিত্রকেই নিজের জীবন ও পেশা হিসেবে বেছে নেন। মাত্র ২৩ বছর বয়সে বড় ভাইয়ের মাধ্যমে ক্যামেরার সঙ্গে পরিচয়ের পর তার জীবনের মোড় ঘুরে যায়।
তিনি দ্রুতই ভারতের অন্যতম খ্যাতিমান ফটোসাংবাদিক ও ডকুমেন্টারি ফটোগ্রাফার হিসেবে পরিচিতি পান। তার ক্যামেরায় উঠে এসেছে ভারতের সামাজিক বাস্তবতা, সংস্কৃতি ও সাধারণ মানুষের জীবনচিত্র।
তার তোলা বিখ্যাত ব্যক্তিত্বদের ছবির মধ্যে রয়েছে-
শুধু রাজনৈতিক বা সাংস্কৃতিক ব্যক্তিত্ব নয়, তার ক্যামেরা ছুঁয়ে গেছে সাধারণ মানুষের জীবন, দারিদ্র্য, সংগ্রাম এবং সমাজের বাস্তব চিত্রও।আলোকচিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি দেশ-বিদেশে বহু পুরস্কার ও সম্মাননা অর্জন করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তিনি তার ক্যামেরায় ধারণ করেছিলেন, যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়।
১৯৭২ সালে ভারতের অন্যতম বেসামরিক সম্মাননা পদ্মশ্রী-এ ভূষিত হন তিনি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার শেষকৃত্য আজ সন্ধ্যায় দিল্লির লোধি রোড শ্মশানে সম্পন্ন হবে।