


গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর মহানগরীর কাশিমপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা এন এস আই এর যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিকেল সাড়ে তিনটার সময় মহানগরীর কাশিমপুর থানাধীন ভবানীপুর এলাকায় গাজীপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় তিনটি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে আলী এন্টারপ্রাইজকে অতিরিক্ত দামে অকটেন ও ডিজেল বিক্রি করার অপরাধে ৪০ হাজার টাকা,ফাইজা এন্টারপ্রাইজ কে ৫ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় জমজম বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
গাজীপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভীন বলেন,অভিযান চলাকালে তিন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে আলী এন্টারপ্রাইজ জরিমানার চল্লিশ হাজার টাকা পরিশোধ করতে না পারায় দোকানটি ছিলগালা করা হয়।
তিনি আরো বলেন, পরবর্তীতে আলী এন্টারপ্রাইজ ৪০ হাজার টাকা পরিশোধ করে বৈধ কাগজপত্র
দেখিয়ে দোকান খোলার অনুমতি নিতে হবে।