Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে, ডোনাল্ড ট্রাম্প জানতে পেরেছেন মাত্রই - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে, ডোনাল্ড ট্রাম্প জানতে পেরেছেন মাত্রই

February 09, 2026 06:46:09 PM   ক্রীড়া ডেস্ক
টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে, ডোনাল্ড ট্রাম্প জানতে পেরেছেন মাত্রই

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলেও যুক্তরাষ্ট্রে ক্রিকেট এখনো ব্যাপক জনপ্রিয়তা পাননি। দেশটি মূলত ফুটবল, বাস্কেটবল ও বেসবলের প্রতি বেশি আকৃষ্ট, তাই ক্রিকেটের দর্শকসংখ্যা তুলনামূলকভাবে কম। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করছে, যা দেশটিতে ক্রিকেটের প্রতি কিছুটা আগ্রহ সৃষ্টি করেছে বলে মনে করা হচ্ছে।


যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই নিজেদের প্রথম ম্যাচ খেলেছে। মুম্বাইয়ে গত সোমবার (৭ ফেব্রুয়ারি) ভারতের সঙ্গে ম্যাচে তারা ২৯ রানে হেরে যায়। তবে এই বিশ্বকাপের শুরু হওয়ার খবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানতে পেরেছেন অনেক পরে। তারপরও তিনি দলের প্রতি শুভকামনা জানাতে ভুলেননি।


নিজস্ব মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “আমি এইমাত্র শুনলাম ভারতে ক্রিকেট বিশ্বকাপ চলছে! যুক্তরাষ্ট্র দলের জন্য শুভকামনা! আমাদের দলটি খুব শক্তিশালী। আমেরিকা তোমাদের পাশে আছে!”
এই টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত, পাকিস্তান, নামিবিয়া ও নেদারল্যান্ডস। দলটির পরবর্তী ম্যাচ আগামীকাল (১০ ফেব্রুয়ারি) পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত হবে।