Date: May 16, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ল ব্যানার-ফেস্টুন! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ল ব্যানার-ফেস্টুন!

May 16, 2026 04:32:52 PM   অনলাইন ডেস্ক
বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ল ব্যানার-ফেস্টুন!

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় স্থানীয় বিএনপির একটি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মে) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বিন্ন্যাফৈর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যক্রম পরিচালনার জন্য বাজারে একটি কার্যালয় খোলা হয়েছিল। বোরো ধান কাটার ব্যস্ততার কারণে গত তিনদিন ধরে অফিসটি তালাবদ্ধ ছিল।

শনিবার সকালে স্থানীয় এক ব্যক্তি বাজারে এসে দেখতে পান কার্যালয়ের বাইরের তালা খোলা। পরে ভেতরে গিয়ে দেখা যায়, অফিসে থাকা ব্যানার, ফেস্টুন, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।

খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। পরে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।

ঘটনার প্রতিবাদ জানিয়ে স্থানীয় বিএনপি নেতারা দাবি করেন, এটি পরিকল্পিত নাশকতা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।