


নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও হেযবুত তওহীদ জেলা শাখার কোষাধ্যক্ষ মরহুম শাহজাহান মন্ডলের স্মরণে শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৮ মে দুপুরে বগুড়া শহরের কৈগাড়ি এলাকায় মরহুমের নিজ বাসভবনে জেলা শাখার নেতৃবৃন্দ এই সভার আয়োজন করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদ বগুড়া জেলা শাখার সভাপতি সালজার রহমান সাবু। স্মরণসভায় মরহুমের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন সংগঠনের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, খাজা আহমেদ রতন এবং হাকিম ছামিউল ইসলাম রনিসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা মরহুম শাহজাহান মন্ডলের আমানতদারিতা, নিষ্ঠা ও সততার ভূয়সী প্রশংসা করেন। আল্লাহর বিধান ও ন্যায় সমাজ প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করে উপস্থিত সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। সংগঠনের প্রতি তার গভীর মমত্ববোধ ও ত্যাগের কারণে তাকে একজন অতন্দ্র প্রহরী হিসেবে আখ্যায়িত করেন বক্তারা। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা মরহুমের আদর্শ অনুসরণ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্মরণসভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ আবুল কালাম আজাদ। এ সময় মরহুমের স্ত্রী আসমা বেওয়া ও বড় ছেলে রনি বাবু উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা সভাপতি ডাক্তার শরিফুল আলম টিপু, শিবগঞ্জ ইউনিটের সভাপতি সেলিম উদ্দিন, মোকামতলা ইউনিটের সভাপতি ইমরান হোসেন, সাবগ্রাম ইউনিটের সভাপতি শামসুল মোল্লা, শহরদিঘী ইউনিটের সভাপতি ছমেজ মন্ডল, শাজাহানপুর গোহাইল ইউনিটের সভাপতি নূর মোহাম্মদ এবং কৈচর ইউনিটের সভাপতি মোহাম্মদ মানিকসহ সংগঠনের বিপুল সংখ্যক কর্মী ও শুভাকাঙ্ক্ষী। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।