Date: May 08, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মির্জাপুরে শ্রমজীবী মানুষের অধিকার এবং তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার গুরুত্ব নিয়ে আলোচনা সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার...

মির্জাপুরে শ্রমজীবী মানুষের অধিকার এবং তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার গুরুত্ব নিয়ে আলোচনা সভা

May 08, 2026 09:57:51 PM   অনলাইন ডেস্ক
মির্জাপুরে শ্রমজীবী মানুষের অধিকার এবং তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার গুরুত্ব নিয়ে আলোচনা সভা

মির্জাপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে শ্রমজীবী মানুষের অধিকার এবং তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার গুরুত্ব নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৮ মে) বিকেল ৩টায় উপজেলার গোড়াই এলাকায় হেযবুত তওহীদের স্থানীয় কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল স্লোগান ছিল ‘শ্রমজীবী অধিকার, তওহীদ ভিত্তিক রাষ্ট্রই একমাত্র সমাধান’।

মির্জাপুর উপজেলা হেযবুত তওহীদের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদের সভাপতি ডা. নাজম আল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ডা. নাজম আল ইসলাম বলেন, শ্রমজীবী মানুষের রক্ত ও ঘামেই পৃথিবীর সমস্ত সভ্যতা গড়ে উঠেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, আজও তাদের প্রাপ্য সম্মান আর মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি। তিনি বলেন, আল্লাহ মানুষকে পৃথিবীতে তার প্রতিনিধি বা খলিফা হিসেবে পাঠিয়েছেন। মানুষের প্রধান কাজ হলো এক আল্লাহর বিধান মেনে চলা। কারণ আল্লাহর হুকুম ও আইন ছাড়া সমাজে প্রকৃত শান্তি ও সুবিচার আসা সম্ভব নয়।

তিনি বর্তমান সমাজব্যবস্থার সমালোচনা করে বলেন, আজ শোষণ ও জুলুম অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এক শ্রেণির মানুষ শ্রমিকদের রক্ত চুষে বিত্তের পাহাড় গড়ছে। শ্রমিকদের শুধু ভোটের সময় এবং মিছিলের প্রয়োজনে ব্যবহার করা হয়, কিন্তু কাজের সময় তাদের অধিকার কেউ দেয় না। এই ধরণ এর বৈষম্য দূর করতে তওহীদের আদর্শে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদের সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান টিটু বলেন, বর্তমান এই শোষণমূলক পরিস্থিতি বদলাতে হলে আল্লাহর দেওয়া নির্ভুল বিধান আবার প্রতিষ্ঠা করতে হবে। রাসুল (সা.) মক্কার অন্ধকার সমাজে যেভাবে সব শ্রেণির মানুষকে সাথে নিয়ে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, আমাদেরও সেই পথে চলতে হবে। হেযবুত তওহীদ সেই আদর্শিক সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এই সংগ্রামে অংশ নিলে দুনিয়া ও পরকাল উভয় জায়গাতেই সফল হওয়া সম্ভব।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের বাইমাইল এলাকার সভাপতি রমজান ভূঁইয়া, মোহাম্মদ ওমর খান, শাহীন সুমন, তারেক সিদ্দিক এবং সজীব আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।