Date: April 25, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / বাঁশঝাড়ে নারীর মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাঁশঝাড়ে নারীর মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত

April 23, 2026 03:13:33 PM   দেশেরপত্র ডেস্ক
বাঁশঝাড়ে নারীর মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মোসা. রেহানা (৩২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পশ্চিম ভাকুম এলাকায় বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রেহানা প্রায় পাঁচ বছর জর্ডানে প্রবাস জীবন কাটিয়ে এক বছর আগে দেশে ফেরেন। বিবাহ বিচ্ছেদের পর তিনি নিজ বাড়িতে একাই বসবাস করছিলেন। সকালে স্থানীয়রা বাঁশঝাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেহানার গলায় থাকা স্বর্ণের চেইনটি ঘটনাস্থলে পাওয়া যায়নি। এতে ঘটনাটি নিয়ে এলাকায় নানা প্রশ্ন তৈরি হয়েছে—এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু, তা নিয়ে চলছে আলোচনা।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজারুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।