Date: May 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / স্ট্যালিনপুত্রের কাছ থেকে তৃষা পেলেন ১২ কোটি রুপির প্রস্তাব! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

স্ট্যালিনপুত্রের কাছ থেকে তৃষা পেলেন ১২ কোটি রুপির প্রস্তাব!

May 16, 2026 11:23:08 PM   বিনোদন ডেস্ক
স্ট্যালিনপুত্রের কাছ থেকে তৃষা পেলেন ১২ কোটি রুপির প্রস্তাব!

দক্ষিণী চলচ্চিত্র জগতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী তৃষা কৃষ্ণান। এবার তাকে ঘিরে উঠেছে একাধিক গুঞ্জন-থালাপতি বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিতি থেকে শুরু করে রাজনৈতিক ও চলচ্চিত্র অঙ্গনের নতুন সমীকরণ পর্যন্ত। এরই মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে একটি বড় অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক জল্পনা।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথগ্রহণের পর থেকেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নতুন গুঞ্জনের জন্ম হয়। ওই অনুষ্ঠানে প্রথম সারিতে তৃষা কৃষ্ণানের উপস্থিতি নিয়ে শুরু হয় নানা আলোচনা। এরপর থেকেই তার ব্যক্তিগত জীবন ও পেশাগত সিদ্ধান্ত নিয়ে নানা ধরনের খবর ছড়িয়ে পড়ে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, তৃষাকে ঘিরে নতুন সিনেমা পরিকল্পনা করছেন তামিলনাড়ুর প্রভাবশালী রাজনৈতিক ও চলচ্চিত্র ব্যক্তিত্ব উদয়নিধি স্ট্যালিন। তিনি নাকি একটি নতুন সিনেমার জন্য তৃষাকে প্রধান নায়িকা হিসেবে নিতে আগ্রহী এবং এর জন্য ১২ কোটি রুপির পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয়েছে-যা তার বর্তমান পারিশ্রমিকের তুলনায় কয়েকগুণ বেশি বলে দাবি করা হচ্ছে।

উদয়নিধি স্ট্যালিন, যিনি ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের ছেলে এবং রাজনীতির পাশাপাশি একজন প্রযোজক ও অভিনেতা হিসেবেও পরিচিত, বর্তমানে সক্রিয় রাজনীতি থেকে কিছুটা দূরে রয়েছেন। তবে নতুন সিনেমা প্রজেক্টের মাধ্যমে তিনি আবারও চলচ্চিত্রে ফিরতে পারেন বলে ইঙ্গিত মিলছে।

অন্যদিকে তৃষা কৃষ্ণান এই প্রস্তাব গ্রহণ করবেন কিনা, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রি ও নেটিজেনদের মধ্যে নানা ধরনের আলোচনা ও অনুমান চলছে।

এদিকে তৃষার আসন্ন সিনেমা ‘করুপ্পু’ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ছবিটির মুক্তির তারিখ ঘোষণা হলেও শেষ মুহূর্তে তা পিছিয়ে যায়। নতুন করে কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সব মিলিয়ে, তৃষা কৃষ্ণানকে ঘিরে দক্ষিণী চলচ্চিত্র ও রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন উত্তেজনা ও আলোচনার ঝড়।