Date: April 22, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / অ্যাটলি-প্রিয়া দম্পতির ঘরে কন্যাসন্তান! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

অ্যাটলি-প্রিয়া দম্পতির ঘরে কন্যাসন্তান!

April 20, 2026 01:10:02 PM   দেশেরপত্র ডেস্ক
অ্যাটলি-প্রিয়া দম্পতির ঘরে কন্যাসন্তান!

ভারতের জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার ও তার স্ত্রী প্রিয়া অ্যাটলি দম্পতির ঘরে এসেছে নতুন অতিথি। সোমবার (২০ এপ্রিল) ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে কন্যাসন্তান জন্মের সুখবর জানান অ্যাটলি।

এর আগে তাদের ঘরে ছিল এক ছেলে সন্তান মীর। এবার ছোট বোনের আগমনে পরিবারজুড়ে বইছে আনন্দের আমেজ। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা পোস্টে মীরের একটি স্কেচ দিয়ে লেখা ছিল, “আমি একটি ছোট বোন পেয়েছি।” ক্যাপশনে অ্যাটলি লিখেছেন, “আমি আর প্রিয়া ধন্য।”

এই সুখবরের পর দক্ষিণী চলচ্চিত্র জগত থেকে শুরু করে বলিউড পর্যন্ত বিভিন্ন তারকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

ব্যক্তিগত জীবনের আনন্দের পাশাপাশি কাজেও ব্যস্ত সময় পার করছেন অ্যাটলি। বর্তমানে তিনি তার নতুন সিনেমা ‘রাকা’র কাজ নিয়ে ব্যস্ত। এতে অভিনয় করছেন আল্লু অর্জুনদীপিকা পাড়ুকোন। ইতোমধ্যে সিনেমাটির ঝলক প্রকাশ পেয়েছে, যা দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।