Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / রাষ্ট্রীয় সম্মাননায় চিরনিদ্রায় শায়িত হেযবুত তওহীদ সদস্য মুক্তিযোদ্ধা হাছেন আলী মৃধা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে...

রাষ্ট্রীয় সম্মাননায় চিরনিদ্রায় শায়িত হেযবুত তওহীদ সদস্য মুক্তিযোদ্ধা হাছেন আলী মৃধা

April 20, 2026 09:36:39 PM   জেলা প্রতিনিধি
রাষ্ট্রীয় সম্মাননায় চিরনিদ্রায় শায়িত হেযবুত তওহীদ সদস্য মুক্তিযোদ্ধা হাছেন আলী মৃধা

বরিশাল সংবাদদাতা:
বরিশালে চিরনিদ্রায় শায়িত হলেন হেযবুত তওহীদের বরিশাল জেলার প্রবীণ মোজাহেদ ও বীর মুক্তিযোদ্ধা হাছেন আলী মৃধা। সোমবার দিবাগত রাতে ১২টা ৫৫ মিনিটে তিনি নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল ৯৫ বছর।

তিনি বরিশালের গৌড়নদী উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা ছিলেন। দুপুর ২টায় নিজ বাড়ির আঙিনায় মরহুমের বড় ছেলে আব্দুস সালাম মৃধার ইমামতিতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা ভূমি কর্মকর্তা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাছাড়া উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের বরিশাল অঞ্চলের আঞ্চলিক আমির রুহুল মৃধা, বরিশাল জেলা হেযবুত তওহীদের সভাপতি লোকমান হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাযার নামাজ শেষে বাংলাদেশ পুলিশ ও মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

মরহুম হাছেন আলী মৃধা নিজ এলাকায় অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন। তিনি দীর্ঘ সময় অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের সাথে জড়িত ছিলেন। একজন ন্যায়নিষ্ঠ মানুষ হিসেবে তিনি ছিলেন সুপরিচিত। তিনি দুই পুত্র, দুই কন্যা সহ আরো অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।