


ঝিনাইদহে ট্রাকচাপায় শাম্মী আক্তার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে আরাপপুর জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাম্মী আক্তার কুষ্টিয়া জেলার মিনাপাড়া এলাকার বাসিন্দা ও মিজানুর রহমানের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় মেয়ের বাড়িতে যাচ্ছিলেন।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার আব্দুর রাজ্জাক জানান, পথিমধ্যে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান শাম্মী আক্তার। এ সময় পেছন থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।