Date: April 24, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / পুলিশের ভয়ে কানের ভিতর ইয়াবা লুকালো যুবক! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পুলিশের ভয়ে কানের ভিতর ইয়াবা লুকালো যুবক!

April 24, 2026 07:54:28 PM   অনলাইন ডেস্ক
পুলিশের ভয়ে কানের ভিতর ইয়াবা লুকালো যুবক!

পটুয়াখালীতে এক যুবকের কানের ভেতর লুকিয়ে রাখা দুটি ইয়াবা ট্যাবলেট ৯ দিন পর অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে শহরের একটি বেসরকারি ক্লিনিকে এ অপারেশন সম্পন্ন হয়।

নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামান রাজিব জানান, রোগীর কানে ট্যাবলেট আটকে থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রায় এক ঘণ্টার অস্ত্রোপচারের মাধ্যমে সেগুলো বের করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

জানা যায়, নিরব ইসলাম (১৯) নামের ওই যুবক গত ২২ এপ্রিল পটুয়াখালী-এর একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি হন। পরিবারের ভাষ্য, ছেলেকে সুস্থ করতে সেখানে ভর্তি করা হয়েছিল। তবে শুরু থেকেই তিনি কানে তীব্র ব্যথার অভিযোগ করছিলেন।

পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা দেখতে পান, তার কানের ভেতর দুটি ইয়াবা ট্যাবলেট আটকে রয়েছে।

নিরব ইসলাম জানান, প্রায় ৯ দিন আগে ইয়াবা বহনের সময় সামনে পুলিশ রয়েছে জানতে পেরে ধরা পড়ার ভয়ে দ্রুত ট্যাবলেট দুটি কানের ভেতর ঢুকিয়ে দেন। পরে নিজে বের করার চেষ্টা করেও ব্যর্থ হন।

মাদক নিরাময় কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান শিবলী বলেন, কানের তীব্র ব্যথার কারণে তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়া হয় এবং দ্রুত অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়।

চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, এ ধরনের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এতে কানের স্থায়ী ক্ষতির আশঙ্কা থাকে।