Date: February 01, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে জব ফেয়ার ও সেমিনার অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে জব ফেয়ার ও সেমিনার অনুষ্ঠিত

January 31, 2026 08:44:11 PM   উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে জব ফেয়ার ও সেমিনার অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে জব ফেয়ার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের ইসলামপুরে অবস্থিত ইনস্টিটিউট মাঠে অ্যাসেট প্রকল্পের অর্থায়নে এই জব ফেয়ার এবং ‘কারিগরি শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মুহসিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের এজিএম তাজবীদুল নেওয়াজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কানসাই নিরোলাকের প্লান্ট হেড প্রবীর কুমার দাস, ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর ড. উত্তম কুমার দেবনাথ, ম্যাটাডোর প্লাস্টিক অ্যান্ড রাবার ইন্ডাস্ট্রির ডেপুটি ম্যানেজার (এইচআর) মো. আনুয়ারুল ইসলাম, অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিয়াদুল হক বাবু এবং সাংবাদিক হুসাইন মোহাম্মদ রুবেল প্রমুখ।

দিনব্যাপী আয়োজিত এই জব ফেয়ারে দেশের ১২টি শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এছাড়া মেলায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।