Date: April 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বিয়ের এক বছরেই স্বামীর মারধরে প্রাণ গেলো স্ত্রীর! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিয়ের এক বছরেই স্বামীর মারধরে প্রাণ গেলো স্ত্রীর!

April 19, 2026 10:49:12 AM   দেশেরপত্র ডেস্ক
বিয়ের এক বছরেই স্বামীর মারধরে প্রাণ গেলো স্ত্রীর!

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে শাহিদা খাতুন (১৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে স্বামী ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার ঘাটিনা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে স্বামী অন্তরের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে শাহিদার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অন্তর তাকে কিল-ঘুষি মারলে তিনি গুরুতর আহত হন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহিদা খাতুন বেলকুচি উপজেলার আজগড়া জামতৈল গ্রামের বাসিন্দা। প্রায় এক বছর আগে তার বিয়ে হয়।

নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে নির্যাতন করতেন। এই ঘটনার পেছনেও সেই বিরোধ কাজ করেছে বলে তাদের দাবি।

উল্লাপাড়া মডেল থানা-এর ওসি মোক্তারুজ্জামান বলেন, প্রাথমিকভাবে মারধরের কারণেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।