Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বাংলাদেশ / শক্তিশালী বৃষ্টিবলয় ধেয়ে আসছে, সারাদেশে একটানা বৃষ্টির সম্ভাবনা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শক্তিশালী বৃষ্টিবলয় ধেয়ে আসছে, সারাদেশে একটানা বৃষ্টির সম্ভাবনা

October 20, 2025 09:51:11 PM   অনলাইন ডেস্ক
শক্তিশালী বৃষ্টিবলয় ধেয়ে আসছে, সারাদেশে একটানা বৃষ্টির সম্ভাবনা

টানা কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ঠ পুরো দেশ, তবে এবার সেই দাবদাহ ভাঙতে আসছে এক শক্তিশালী ক্রান্তীয় বৃষ্টিবলয়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এটি দেশের প্রায় সব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডবওটি) জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই বৃষ্টিবলয় দ্রুত বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। এর প্রভাব মূলত দেশের দক্ষিণাঞ্চলে পড়বে, বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল ও কক্সবাজারে। বিডবওটির পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টিবলয় ২৪ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সক্রিয় থাকতে পারে। ফলে বুধবার থেকে দেশের তাপমাত্রা কমে যাবে এবং বৃষ্টি শুরু হবে। বৃহস্পতিবার থেকে সারাদেশে বৃষ্টির প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে, যা সপ্তাহজুড়ে চলার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে এই বৃষ্টিবলয়ের সঙ্গে যুক্ত হয়ে আরও সক্রিয় হয়ে উঠতে পারে।

বিশেষজ্ঞরা উল্লেখ করছেন, এই বৃষ্টিবলয় দেশের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত কমিয়ে দিতে পারে। তবে টানা কয়েকদিনের ভারী বর্ষণের কারণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতার ঝুঁকিও তৈরি হতে পারে।