Date: April 18, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / মব সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে হেযবুত তওহীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্র...

মব সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে হেযবুত তওহীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

April 18, 2026 03:55:40 PM   অনলাইন ডেস্ক
মব সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে হেযবুত তওহীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

সুনামগঞ্জ সংবাদদাতা:
সারা দেশে ছড়িয়ে পড়া মব সন্ত্রাসের বিরুদ্ধে এবং উগ্রবাদী গোষ্ঠীর অরাজকতার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ র‍্যালি ও আলোচনা সভা করেছে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ। শনিবার (১৮ এপ্রিল) দুপুর আড়াইটায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।

সুনামগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. সাইফুর রহমান। জেলা ছাত্র ফোরামের সভাপতি মো. ফুল মিয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন দিরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছবি আক্তার, জেলা নারী নেত্রী মাফিকুল বেগম সোহানা এবং সাবেক ফরেস্ট অফিসার মো. আপ্তাব উদ্দিন।

সভায় আরও বক্তব্য দেন মো. ইসমাইল হোসেন, স্কুল শিক্ষিকা সানিয়া বেগম, সুলতানা মাহমুদ, সাদেম আলী, তুহিন মিয়া, মো. আতাউর রহমান, মো. আব্দুর নুর, সারোয়ার আলম, আহমেদ আল ফরেজ, দেওয়ান তাসাদ্দুক রাজা ইমন, আলাল মিয়া, নুর মিয়া এবং মোর্শেদ আলী।

বক্তারা সারা দেশে মব সন্ত্রাসের মাধ্যমে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, বিচারহীনতা ও অন্ধ আবেগ ব্যবহার করে একটি স্বার্থান্বেষী মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই অপশক্তিকে রুখে দিতে সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি।

সভায় গত ১১ এপ্রিল সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের চৌমুহনী বাজারে হেযবুত তওহীদের একটি জনসভা স্থগিত করার প্রসঙ্গটি তুলে ধরা হয়। নেতারা অভিযোগ করেন, ওই জনসভা করার জন্য স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের সাথে কথা বলে সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু এলাকার কিছু উগ্রবাদী ও ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী পরিকল্পিতভাবে এলাকায় অশান্তি সৃষ্টি করে এবং হামলা করার পায়তারা চালায়। তাদের উসকানিমূলক আচরণ ও নাশকতার পরিকল্পনা দেখে শান্তি বজায় রাখতে হেযবুত তওহীদ ওই সভাটি স্থগিত করে।

সুনামগঞ্জ জেলা হেযবুত তওহীদের পক্ষ থেকে ওই সব ধর্ম ব্যবসায়ী ও মব সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়েছে। তারা বলেন, মানুষের বাক স্বাধীনতা ও সভা সমাবেশের অধিকার হরণকারী এসব গোষ্ঠীকে ছাড় দিলে ভবিষ্যতে জননিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে। আলোচনা সভা শেষে একটি প্রতিবাদ র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।