


চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন উৎসব পালিত হয়েছে। সোমবার চাঁদপুর জেলা হেযবুত তওহীদের আয়োজনে শাহরাস্তি এলাকার নির্জন ফুড পার্ক এন্ড কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এই অনুষ্ঠান হয়।
উৎসবের শুরুতে নারী, পুরুষ এবং শিশুদের জন্য বিভিন্ন ধরণের খেলার আয়োজন করা হয়। ফুটবল, ক্রিকেট, হাড়ি ভাঙা ছাড়াও দড়ি টানাটানি, বস্তা দৌড়, মোরগ লড়াই এবং নারীদের জন্য বালিশ বদলের মতো জনপ্রিয় সব গ্রামীণ খেলাধুলা ছিল এই আয়োজনের মূল আকর্ষণ। দুপুরের খাবারের পর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মফিজুল ইসলাম বাবুল এবং সঞ্চালনা করেন বিভাগীয় সাংস্কৃতিক সম্পাদক তোফায়েল হোসেন মোহন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় আমির মাহাবুর আলম। তিনি তার বক্তব্যে বর্তমান আন্তর্জাতিক এবং জাতীয় পরিস্থিতির কথা তুলে ধরেন। এসব সংকট মোকাবিলায় সংগঠনের সদস্যদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে তিনি বিভিন্ন দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক আমির সাইফুল ইসলাম, কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক আমির মো. সেলিম হোসেন এবং লক্ষ্মীপুর জেলা আমির শাহাদাত হোসেন আনন্দ। এছাড়াও চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক মো. ইয়াসিন হোসেন, কচুয়া উপজেলা সভাপতি মো. মিজানুর রহমান, শাহরাস্তি উপজেলা সভাপতি মো. মাহাবুব আলম, হাজীগঞ্জ উপজেলা সভাপতি মো. শাহাবুদ্দিন এবং সদর উপজেলা সভাপতি সামছুদ্দিন মুরাদসহ সংগঠনের কয়েক শ সদস্য এই আয়োজনে অংশ নেন।