Date: April 26, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বগুড়া জেলা হেযবুত তওহীদের অর্থ সম্পাদক শাজাহান মন্ডলের ইন্তেকাল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বগুড়া জেলা হেযবুত তওহীদের অর্থ সম্পাদক শাজাহান মন্ডলের ইন্তেকাল

April 25, 2026 10:16:11 PM   অনলাইন ডেস্ক
বগুড়া জেলা হেযবুত তওহীদের অর্থ সম্পাদক শাজাহান মন্ডলের ইন্তেকাল

বগুড়া প্রতিনিধি:
বগুড়া জেলা হেযবুত তওহীদের অর্থ সম্পাদক শাজাহান মন্ডল আর নেই। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টা ৫০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের পনিরপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তার এই আকস্মিক প্রয়াণে পরিবার ও সহযোদ্ধাদের মাঝে গভীর শোক নেমে এসেছে।

শাজাহান মন্ডল দীর্ঘ সময় ধরে বগুড়ায় হেযবুত তওহীদের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে অর্থ সম্পাদকের দায়িত্ব পালনে তার সততা ও নিষ্ঠা ছিল প্রশংসনীয়। সংগঠনের আদর্শিক লড়াইয়ে তিনি সবসময় সামনের সারিতে থাকতেন। সহকর্মীদের কাছে তিনি একজন সদালাপী ও কর্মঠ মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বগুড়া জেলা হেযবুত তওহীদের সভাপতি সালজার রহমান সাবু, সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম। তারা বলেন, আমরা আজ একজন সাহসী ও বিশ্বস্ত সহযোদ্ধাকে হারালাম। সত্যের পথে তার যে অবিচল সংগ্রাম ছিল, তা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তার চলে যাওয়া সংগঠনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে পনিরপাড়া গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এলাকার সাধারণ মানুষ এবং হেযবুত তওহীদের সদস্যগণ জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেন।