Date: April 22, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / বগুড়া সিটি কর্পোরেশনের নামফলক উন্মোচনে প্রধানমন্ত্রী! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বগুড়া সিটি কর্পোরেশনের নামফলক উন্মোচনে প্রধানমন্ত্রী!

April 20, 2026 12:53:26 PM   দেশেরপত্র ডেস্ক
বগুড়া সিটি কর্পোরেশনের নামফলক উন্মোচনে প্রধানমন্ত্রী!

উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া আজ আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশনের মর্যাদা পেল। সোমবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে তারেক রহমান নবসৃষ্ট বগুড়া সিটি করপোরেশনের নামফলক উন্মোচন করেন।

এর মাধ্যমে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়ে বগুড়া পৌরসভা এখন থেকে সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল। দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করায় বিষয়টি স্থানীয়দের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মীর শাহে আলম, বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে সকালে ঢাকা থেকে বগুড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন। এরপর জজ কোর্ট প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন।

সফরসূচি অনুযায়ী, বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধনও করবেন তিনি।