Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বাংলাদেশ / বাংলাদেশ ব্যাংক কিনল আরও ৬০ মিলিয়ন ডলার! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাংলাদেশ ব্যাংক কিনল আরও ৬০ মিলিয়ন ডলার!

April 20, 2026 08:36:52 PM   অনলাইন ডেস্ক
বাংলাদেশ ব্যাংক কিনল আরও ৬০ মিলিয়ন ডলার!

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আরও ৬০ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। ধারাবাহিক এই উদ্যোগের মাধ্যমে রিজার্ভ স্থিতিশীল রাখার পাশাপাশি বাজারে টাকার প্রবাহও ভারসাম্যপূর্ণ রাখার চেষ্টা চলছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) নিলামের মাধ্যমে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে এই ডলার কেনা হয় বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগেও গত সপ্তাহে দুই দিনে একই দরে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে মোট ১২০ মিলিয়ন ডলার ক্রয় করা হয়েছিল। ফলে অল্প সময়ের ব্যবধানে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা বাজার থেকে সংগ্রহ করা হলো।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, এই প্রক্রিয়ার মাধ্যমে একদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে, অন্যদিকে ব্যাংকিং খাতে স্থানীয় মুদ্রার (টাকা) তারল্যও বৃদ্ধি পাচ্ছে, যা সামগ্রিক অর্থনীতিতে ভারসাম্য বজায় রাখতে সহায়তা করছে।

সর্বশেষ এই লেনদেনের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩৬ বিলিয়ন মার্কিন ডলারে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।