Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / সৌদিতে পৌঁছেছেন ১২ হাজার ৮৫৫ হজযাত্রী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সৌদিতে পৌঁছেছেন ১২ হাজার ৮৫৫ হজযাত্রী

April 20, 2026 03:57:21 PM   দেশেরপত্র ডেস্ক
সৌদিতে পৌঁছেছেন ১২ হাজার ৮৫৫ হজযাত্রী

চলতি বছরের হজযাত্রা শুরুর প্রথম তিন দিনে বাংলাদেশ থেকে মোট ১২ হাজার ৮৫৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত ৩২টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান।

হজ বুলেটিন সূত্রে জানা গেছে, এয়ারলাইন্সভিত্তিক হিসাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ১২টি ফ্লাইটে ৪ হাজার ৯৭৪ জন, সৌদি এয়ারলাইন্স-এর ১২টি ফ্লাইটে ৪ হাজার ৬৬৭ জন এবং ফ্লাই নাস-এর ৮টি ফ্লাইটে ৩ হাজার ২২৪ জন হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পেয়েছেন। তাদের ব্যবস্থাপনায় কাজ করছে ৬৬০টি এজেন্সি। এর মধ্যে ৩০টি লিড এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।