Date: April 22, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / এ বছরের হজে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

এ বছরের হজে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

April 22, 2026 11:16:38 AM   দেশেরপত্র ডেস্ক
এ বছরের হজে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

চলতি হজ মৌসুমে সৌদি আরবে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এটিই এবারের হজে প্রথম কোনো বাংলাদেশির মৃত্যুর ঘটনা। মঙ্গলবার (২১ এপ্রিল) মক্কা -য় মারা যান মো. নইম উদ্দীন মন্ডল (৭৫) (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানা গেছে, তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। বুধবার (২২ এপ্রিল) রাত ৩টার হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এদিকে, হজ ফ্লাইট শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৩০ হাজার ৫৬৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব -এ পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ৬৯৩ জন রয়েছেন।

এ পর্যন্ত মোট ৫১টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স -এর ১৯টি, সৌদি এয়ারলাইন্স -এর ১৮টি এবং ফ্লাইনাস -এর ১৪টি ফ্লাইট রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।