Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / একই দিনে জন্ম, একই দিনে মৃ'ত্যু! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

একই দিনে জন্ম, একই দিনে মৃ'ত্যু!

March 29, 2026 09:32:40 PM   দেশেরপত্র ডেস্ক
একই দিনে জন্ম, একই দিনে মৃ'ত্যু!

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইনে রোববার (২৯ মার্চ) দুপুরে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় অলি ও আলী নামে যমজ দুই শিশু মারা গেছেন। তারা বয়সে চার বছরের ছিলেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, শিশু অলি ও আলী পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার ঘিলাতলা এলাকার তারা মিয়ারের ছেলে। তারা দুধ ব্যবসায়ী বাবুল মিয়ার নানার বাড়িতে বেড়াতে আসেন। দুর্ঘটনার সময় তারা বাড়ির আঙিনায় খেলছিলেন। কিছুক্ষণ পর তাদের আঙিনায় না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে শুরু করেন। পরে দেখা যায়, বাড়ির পাশের ধানক্ষেতের মাঝখানে খনন করা একটি ডোবায় শিশু দুজনের মৃতদেহ ভেসে আছে।

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন, “এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। অসাবধানতাবশত শিশুরা পানিতে পড়ে এই দুর্ঘটনার শিকার হয়েছে। পরিবারের সদস্যদের উচিত শিশুদের নিরাপত্তায় আরও সতর্ক থাকা।”

ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, এখন পর্যন্ত পুলিশকে কেউ আনুষ্ঠানিকভাবে অবগত করেনি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।