Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / নড়াইলে ইয়াবাসহ স্বামী স্ত্রী গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নড়াইলে ইয়াবাসহ স্বামী স্ত্রী গ্রেফতার

April 08, 2026 01:08:22 PM   দেশেরপত্র ডেস্ক
নড়াইলে ইয়াবাসহ স্বামী স্ত্রী গ্রেফতার

নড়াইলের লোহাগড়া উপজেলা থেকে ২১০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—হারুন মোল্যা (৪২) ও তার স্ত্রী আদুরী খানম (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে হারুন মোল্যার বাড়ি থেকে ২১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৩ হাজার টাকা উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকেই ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।

পরে রাতে তাদের লোহাগড়া থানা -এ হস্তান্তর করা হয়েছে।

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।