Date: May 02, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ফেনীতে মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফেনীতে মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

May 02, 2026 03:15:47 PM   অনলাইন ডেস্ক
ফেনীতে মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি:
১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ফেনীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে একটি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আয়োজিত এই সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকরা অংশ নিয়ে তাদের অধিকার, নায্য মজুরি এবং কাজের পরিবেশ নিয়ে আলোচনা করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মুফতি মাওলানা আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্য পরিষদের সদস্য ফারুক আহমেদ ভূইয়া আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি হাসান আল মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি মাওলানা আব্দুল হান্নান বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের নায্য অধিকার নিশ্চিত করা না গেলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি শ্রমিকদের জন্য নায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। এর পাশাপাশি নিজের অধিকার আদায়ে সব শ্রমিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভায় অন্য বক্তারা বলেন, বর্তমান সময়ে শ্রমিকরা যেসব সমস্যার মুখোমুখি হচ্ছেন, সেগুলো সমাধানে সরকার এবং মালিকপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

সমাবেশ শেষে শ্রমিকদের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরা হয় এবং সেগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে স্থানীয় শ্রমিক নেতারা ও বিপুল সংখ্যক সাধারণ শ্রমিক উপস্থিত ছিলেন।