Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শাহবাগে পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের সংঘর্ষে আহত রনি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শাহবাগে পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের সংঘর্ষে আহত রনি

February 06, 2026 09:17:53 PM   অনলাইন ডেস্ক
শাহবাগে পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের সংঘর্ষে আহত রনি

শাহবাগে আবারও পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শাহবাগ মোড়ে শহিদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিল ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা।


কর্মসূচির সময় পুলিশ তাদের সরে যেতে বললে দুইপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ লাঠিচার্জের পাশাপাশি টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সংঘর্ষের ঘটনায় সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।


এ সময় ঢাকা-৮ আসনের সতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনিও আহত হন। বিষয়টি এখনও স্থানীয়ভাবে নজরদারির মধ্যে রয়েছে এবং পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনা হচ্ছে।