Date: April 18, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / সুনামগঞ্জে 'বাংলাদেশের সংকট মোকাবেলায় আমাদের করণীয়' শীর্ষক আলোচনা সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সুনামগঞ্জে 'বাংলাদেশের সংকট মোকাবেলায় আমাদের করণীয়' শীর্ষক আলোচনা সভা

April 18, 2026 01:50:27 PM   অনলাইন ডেস্ক
সুনামগঞ্জে 'বাংলাদেশের সংকট মোকাবেলায় আমাদের করণীয়' শীর্ষক আলোচনা সভা

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে ‘বাংলাদেশের সংকট মোকাবেলায় আমাদের করণীয়’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

সুনামগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. সাইফুর রহমান। জেলা ছাত্র ফোরামের সভাপতি মো. ফুল মিয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছবি আক্তার, জেলা নারী নেত্রী মাফিকুল বেগম সোহানা এবং সাবেক ফরেস্ট অফিসার মো. আপ্তাব উদ্দিন।

সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন মো. ইসমাইল হোসেন, স্কুল শিক্ষিকা সানিয়া বেগম, সুলতানা মাহমুদ, সাদেম আলী, তুহিন মিয়া, মো. আতাউর রহমান, মো. আব্দুর নুর, সারোয়ার আলম, আহমেদ আল ফরেজ, দেওয়ান তাসাদ্দুক রাজা ইমন, আলাল মিয়া, নুর মিয়া এবং আরমান আলী প্রমুখ।

প্রধান আলোচক মো. সাইফুর রহমান তার বক্তব্যে বলেন, বর্তমানে দেশ নানা ধরণের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ পেতে হলে দেশের জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। তিনি সামাজিক অস্থিরতা ও নৈতিক অবক্ষয় দূর করে একটি সুন্দর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সভায় বক্তারা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সাধারণ মানুষের করণীয় এবং দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হেযবুত তওহীদের বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।