Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গাজায় যুদ্ধ-পরবর্তী শাসনব্যবস্থা ও পুনর্গঠন তদারকির জন্য ‘বোর্ড অব পিস’ গঠন করেছে। হোয়াইট হাউজ জানিয়েছে, এই বোর্ডের লক্ষ্য হবে গাজার স্থিতিশীলতা নিশ্চিত করা এবং পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করা। 
ইরানে চলমান দুই সপ্তাহের বিক্ষোভে কমপক্ষে ৫ হাজার মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে প্রায় ৫০০ জন নিরাপত্তা কর্মীও রয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) এক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার জেদ আর ইউরোপের আটটি দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণার পর বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। 
মিসর ও সুদান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীল নদ বিবাদে মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। এ প্রস্তাবের মাধ্যমে ইথিওপিয়ার গ্র্যান্ড রেনেসাঁ ড্যাম (GERD) বা নীল নদ বাঁধ প্রকল্প সংক্রান্ত দীর্ঘদিনের পানিবণ্টন বিবাদ সমাধানের আশা জাগছে। 
অস্ট্রিয়ার মধ্যাঞ্চলে তুষারধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে আটজন হয়েছে। 
নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৭ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালিরহাট বাজারসংলগ্ন কাজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। 
নিজস্ব সার্চ ইঞ্জিন ও ম্যাসেজিং অ্যাপ আনছে ইরান, বৈশ্বিক ইন্টারনেট থেকে স্থায়ী বিচ্ছিন্নতার পরিকল্পনা 
বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় ইলন মাস্কের আধিপত্য ক্রমশ শক্তিশালী হচ্ছে। তার সম্পদ বৃদ্ধির ধারা এবং ব্যবসায়িক সফলতার সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞরা মনে করছেন, ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে এক ট্রিলিয়ন ডলারের মালিক হওয়া মাস্কের জন্য সময়ের ব্যাপার মাত্র। 
পাকিস্তানের করাচির এম এ জিন্নাহ সড়কের গুল প্লাজা শপিং মলে শনিবার (১৭ জানুয়ারি) গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এতে অন্তত পাঁচজন নিহত এবং কমপক্ষে বিশজন আহত হয়েছেন। 
ইরানে নতুন নেতৃত্বের প্রয়োজন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প 
সৌদি আরবের রাষ্ট্রীয় খনন কোম্পানি মা’আদেন নতুন করে চারটি খনি এলাকা থেকে বিপুল পরিমাণ সোনা উত্তোলন করেছে। কোম্পানিটির সর্বশেষ ঘোষণায় জানানো হয়েছে, এসব খনি থেকে মোট ৭৮ লাখ আউন্স সোনা উত্তোলন করা হয়েছে, যা ওজনের হিসেবে প্রায় ২ লাখ ২১ হাজার কেজি। এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। 
ইরানে চলমান বিক্ষোভে ব্যাপক প্রাণহানি, সহিংসতা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা নষ্ট হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি ‘অপরাধী’ হিসেবে অভিহিত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।