Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:

আফ্রিকার দেশ উগান্ডার দীর্ঘকালীন নেতা ইয়োওয়েরি মুসেভেনি সপ্তমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) দেশটির নির্বাচন কমিশন তাকে ভূমিধস জয়ের অধিকারী হিসেবে ঘোষণা করে। 
যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কের জবাবে ভারতের পক্ষ থেকে ডাল আমদানিতে ৩০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। বিশ্বের ডালের অন্যতম বৃহৎ ভোক্তা দেশ হিসেবে ভারতের এই সিদ্ধান্ত মার্কিন কৃষকদের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। 
ভারতের উত্তর প্রদেশের কানপুরে পারিবারিক কলহের জেরে ২২ বছর বয়সী শচীন নামের এক যুবক তার স্ত্রী শ্বেতাকে নৃশংসভাবে হত্যা করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) সকালে মহারাজপুর থানায় গিয়ে শচীন কাঁদতে কাঁদতে নিজের অপরাধ স্বীকার করেন। 
নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর কাছ থেকে কখনো এটির সম্মান ও স্বীকৃতি কেড়ে নেওয়া যায় না। তবে বিজয়ী চাইলে পদক বা পুরস্কারের বস্তুগত অংশ অন্য কাউকে দিতে পারেন। এই ব্যাখ্যা দিয়েছে নোবেল কমিটি, যেটি সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে স্পষ্ট করেছে যে, পদক হস্তান্তর করলেও পুরস্কারের প্রকৃত মর্যাদা চিরস্থায়ী। 
ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে এখন পর্যন্ত তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা। যুক্তরাষ্ট্রভিত্তিক এইচআরএএনএ জানায়, তারা মোট ৩,০৯০ জনের মৃত্যু নিশ্চিত করেছে, যার মধ্যে ২,৮৮৫ জন বিক্ষোভকারী। সংস্থাটি বলেছে, নিরাপত্তা বাহিনীর কঠোর দমন অভিযানের ফলে আপাতত বিক্ষোভ অনেকটাই স্তিমিত হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রীয় গণমাধ্যমে গ্রেপ্তারের খবরও প্রকাশ করা হয়েছে। 
সিরিয়ার গোলান উপত্যকা থেকে প্রায় ২৫০টি ছাগল চুরি করে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে নিয়ে গেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, দুই সপ্তাহ আগে সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নের সদস্যরা এই ছাগলগুলো চুরি করেন। 
গাজায় চলমান সামরিক অভিযান ও দক্ষিণ ইসরায়েলে হামাসের আক্রমণের পর থেকে ইসরায়েলি সেনাদের মধ্যে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) এবং আত্মহত্যার প্রবণতা দ্রুত বৃদ্ধি পেয়েছে। ফ্রান্স২৪-এর খবরে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধই এই সংকটের মূল কারণ। 
গাজার জন্য ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদ গঠনের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার টনি ব্লেয়ার এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে অন্তর্ভুক্ত করা হয়েছে। হোয়াইট হাউজের বিবৃতিতে জানানো হয়েছে, ট্রাম্প এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। 
কলম্বিয় সরকার দেশকে অবৈধ সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলা থেকে রক্ষা করতে এই নতুন উদ্যেগ নেন। 
সৌদি বাদশা সালমান হাসপাতালে শারীরিক পরীক্ষায় 
বিশ্বজুড়ে সরকারি নেতৃত্ব, প্রযুক্তি ও নীতিনির্ধারকদের মিলনমেলায় এবার ইতিহাসের সবচেয়ে বড় আয়োজনের প্রস্তুতি নিচ্ছে দুবাই। 
প্রতীকী কূটনীতির অংশ হিসেবে নোবেল পদক উপহার দিলেও রাজনৈতিক সমর্থন আদায়ে তেমন সাফল্য পেলেন না মারিয়া কোরিনা মাচাদো।